প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 7:43 pm || প্রকাশের তারিখ: November 12, 2019, 3:47 pm
শহিদুল ইসলাম সাগর সাভার।। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জামগড়া আব্বাস মার্কেট এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ হাসান (৩৫) আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া এলাকার মোজাহার বেপারীর ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, ২০১১ সালের মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ হাসান এতদিন যাবৎ পলাতক ছিলেন। এঘটনার পর আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে জামগড়ার আব্বাস মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।