প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: November 12, 2019, 7:10 pm
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জহিরমন্ডল পাড়া গ্রামে দিনদুপুরে এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে।ছিনতাইয়ের শিকার চাঁন মিয়া রাজীবপুর উপজেলা শহবের কীটনাশক,রাসায়নিক সার ও বীজ ব্যাবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন মিয়া নামের ওই ব্যবসায়ী নিজ বাড়ি থেকে রাজীবপুর উপজেলা শহরের তার ব্যাবসা প্রতিষ্ঠানে আসছিল।পথে তাকে চার যুবক গতিরোধ করে মারপিট করে এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় । আহত ব্যবসায়ীর চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে আসলে ছিনতাইকারিরা পালিয় যায়।পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
আজ সদর ইউনিয়নের জহিরমন্ডল পাড়া গ্রামর সুমার আলীর বাড়ির কাছ ওই ঘটনাটি ঘটেছে।
রাজীবপুর উপজলা স্বাস্থ কমপ্লক্সেএ চিকিৎসাধীন ছিনতাইয়ের শিকার চাঁন মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আমি বাড়ি থেকে মোটরসাইকেলে রাজীবপুর বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। আমার গ্রামের মাদকাসক্ত হাবিবুর রহমান, কবির হোসেন, শফিকুল ইসলাম ও মাইদুল ইসলাম এই চারজন আমাকে রাস্তায় থামিয়ে মারপিট করে।আমাকে মারধর করে আমার কাছ থাকা ব্যবসার ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।এ বিষয়ে আমি রাজীবপুর থানায় লিখিত অভিযাগ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আটক করা হবে।