আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:45 pm || প্রকাশের তারিখ: November 12, 2019, 7:23 pm
নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার,থানায় হত্যা মামলা দায়ের
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি।।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দক্ষিণ আফ্রিকা প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১২ নভেম্বর সকালে উপজেলার পাটোয়ারী হাফার সৈয়দ মিয়ার বাড়ির দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. ফরহাদের স্ত্রী জান্নাতুল ফেরদাউস একার (২৫) এর নিজ গৃহ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূএে জানা যায়,মঙ্গলবার সকালে সে নিজ কক্ষ থেকে বের না হওয়ায় পরিবারের সন্দেহ হয়। পরে বাড়ির লোক জন এসে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে ঐ গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত জান্নাতুল ফেরদাউস একার পিতা একরামউল্লাহ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) নুর আলম গণমাধ্যমকে জানান, আমরা ঘটনা শুনার পর থানা থেকে পুলিশ পোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম