আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 2:25 am || প্রকাশের তারিখ: November 12, 2019, 7:26 pm
মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনি।। মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকরে সম্মলেন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়াররম্যান এম এ খালেক, জেল সুপার কামরুল হুদা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০১৯ উদযাপনে ১৫ ডিসেম্বর নৌকা বাইচ, সড়কের দু’পাশে সজ্জিতকরণ, এছাড়াও বিভিন্ন বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে। ১৬ ডিসেম্বর ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ, ক্রীড়া-প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা, রক্তদান কর্মসূচী, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, এতিমখানা-জেলখানা-হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম