আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 2:22 am || প্রকাশের তারিখ: November 12, 2019, 7:45 pm
বাগেরহাটে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু 
বাগেরহাট জেলা সংবাদদাতা।।  বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের ক্ষতিগ্র্রস্তদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ ও নুডুলস দেয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাগেরহাটে বিপুল সংখ্যক ঘর-বাড়ি, মাছের ঘের এবং ফসলি জমির আমন ও সবজি আবাদের ক্ষতি হয়েছে। এছাড়া গাছ চাপা পড়ে মারা যান দুই নারী।


গতকাল বিকেলে শহরের মারিয়া পল্লীতে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।



এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম