আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 1:31 am || প্রকাশের তারিখ: November 13, 2019, 9:27 am
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে জরিমানা
মইনুল হোসেন প্লাবন, শেরপুর : শেরপুরে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকৃত নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে সদর উপজেলার কুসুমহাটি বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ৩টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে ড্রাগস অ্যাক্ট ১৯৪০ আইন অনুসারে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ভবিষ্যতে এমন গর্হিত অপরাধ না করার জন্য ফার্মেসিগুলোকে সতর্ক করে দেওয়া হয়। ওইসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত জানান, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শেরপুরের মানুষের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম