আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 8:17 pm || প্রকাশের তারিখ: November 13, 2019, 1:06 pm
নোয়াখালীর সেনবাগে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫
নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি সহ ৫ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার ছাতারপাইয়া, কেশারপাড়, মোহাম্মদপুর ইউনিয়নে ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতাকৃতরা হচ্ছেঃ ছাতারপাইয়া গ্রামের ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি কবির হোসেন, উন্দানিয়া গ্রামের আনোয়ার হোসেন, আটিয়া বাড়ি গ্রামের নুর হোসেন,কালারাইতা গ্রামের ইসসাইল হোসেন, মোহাম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান,আসামীদেরকে বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম