আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 10:20 am || প্রকাশের তারিখ: November 13, 2019, 1:27 pm
জামিন পেলে খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় পরিবার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন জানিয়ে বড় বোন সেলিমা ইসলাম বলেছেন, জামিনে মুক্তি পেলে তাকে বিদেশে নিয়ে যেতে চায় পরিবার।

আজ (বুধবার) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে পরিবারের পাঁচ সদস্য দেখা করে সাংবাদিকদের তিনি এসব বলেন।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়া ভীষণ অসুস্থ। হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুলও বেঁকে গেছে, অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছে না, বসতে পারছেন না স্বাভাবিকভাবে তিনি। তাই তার উন্নত চিকিৎসা দরকার। তিনি নিজে কিছু করতে পারছে না বলেও জানান সেলিমা ইসলাম।

এ সময় এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম