আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: November 13, 2019, 2:09 pm
রাজনীতিতে বেপরোয়া আচরণ করলে তাদের কপালেও দুর্ঘটনা: কাদের
নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করে, তারাও সড়কের চালকদের মত দুর্ঘটনায় পতিত হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বুধবার) সকালে চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট পাঁচ কিলোমটিার, চার লেন বিশিষ্ট তিন কিলোমিটার এপ্রোচ সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জানান, সদ্য প্রয়াত সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণ কাজের জন্য কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম