প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 12:31 am || প্রকাশের তারিখ: November 13, 2019, 5:30 pm
আল-আমিন ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে বৈদ্যুতিক টাওয়ারের চোরাই মালামালসহ মো. অনিক মন্ডল নামে একজনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ নবেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নলছিটি-হদুয়া সড়কের পূর্ব মালিপুর বটতলা এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করে পুলিশ। এসময় তিনি আটককৃত মো. অনিক মন্ডল ভ্যানগাড়িতে করে চোরাই মালামাল নিয়ে যাচ্ছিলেন।
পরে জিঙ্গাসাবাদের জন্য ভ্যান চালক উপজেলার জেলার পাওতা গ্রামের বাসিন্দা মিলন হাওলাদারকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।