প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 12:32 am || প্রকাশের তারিখ: November 13, 2019, 5:34 pm
মেহেরপুর সেভ দ্যা চিলড্রেন এর শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুর সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেন এর ফারুক হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদাহ ইউপি
চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন , বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক, স্পন্সরশিপ, এনসিটিএফ সদস্য, বিসিবি সভাপতি, ইমামগণ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা। স্বাগত বক্তব্য দেন বরিশালের ফিল্ড অফিসার সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দিন, মেহেরপুর সেভ দ্য চিলড্রেনের অফিস ইনচার্জ হাবিবুর রহমান।