আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 12:45 am || প্রকাশের তারিখ: November 13, 2019, 7:15 pm
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারাই আওয়ামীলীগের শত্রু-আনোয়ার মন্ডল
সাভার প্রতিনিধি।। আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির বিরুদ্ধে  মানুষের কল্যানে প্রতিদিন নামের একটি অনলাইন প্রত্রিকায় গত ১২ নভেম্বর “আশুলিয়ায় বেপরোয়া আনোয়ার মন্ডলের তান্ডবে অতিষ্ট এলাকা” শিরো নামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়ছেন তিনি।তিনি বলেন, উক্ত সংবাদটিতে আমাকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে এর সাথে আমার আদৌ কোন সম্পর্ক নেই। এটি একটি মিথ্যে, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদ। আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে ইক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জাতির জনকের সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সাভারের সাংসদ ডা. এনামুর রহমানকে সরকারের গুরুত্বপূর্ন একটি মন্ত্রনলয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান’ এর প্রতিমন্ত্রীর দায়িত্বভার অর্পন করেন দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রূপকার,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদেশের সৎ রাজনীতিবিদেরও একজন ডা. এনামুর রহমান। আমি কোন দিন মুক্তিযোদ্ধের বিপক্ষের শক্তির সাথে আতাত করিনি, আওয়ামীলীগের রাজনীতির আদর্শচ্যুত হয়ে রাতের আধাঁরে দলীয় প্রার্থীদের বিপক্ষেও কাজ করিনি। বিগত সময়ে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে সফলতার সহিত দায়িত্বপালনের ধারাবাহিকতায় গত ২২/০২/১৯ তারিখে ডা. এনামুর রহমানের প্রস্তাবে ২১ সদস্য বিশিষ্ট আশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটিতে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। কমিটির দায়িত্বভার অর্পনের পর আমি সর্বদাই আওয়ামীলীগের সকল কর্মকান্ডে জড়িত থেকেছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে

একটি কুচক্রিমহল এই মিথ্যে সংবাদগুলো প্রচার করছে। এসব মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদসহ আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান। যারাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশিত করেছে তারাই গায়ে মুজিব কোর্ট দিয়ে গোপনে বিএনপি-জামায়াতের সাথে রাতের আধাঁরে মিটিং করে শেখ হাসিনার প্রার্থীকে পরাজিত করতে চেয়েছিলো। তারাই আজ বিভিন্ন গনমাধ্যমকর্মীদের দিয়ে দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশিত করে সম্মানহানি করছে।

সংবাদে আমার পিতাকে বিএনপি’র নেতা হিসাবে লেখা হয়েছে। আমার পিতা কোন দিন কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো না।  সাভারে অবস্থানকারী কথিত এক যুবলীগনেতা বিগত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকের পাজিত করতে বিএনপি’র প্রার্থীর সাথে রাতে গোপন মিটিং করেছিলো। ওই নেতার কতিপয় অনুসারী গায়ে মুজিবকোর্ট লাগিয়ে গোপনে বিএনপি’র এজেন্ট হিসাব কাজ করছে। তারাই নামে বেনামে বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যে সংবাদ প্রচার করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করছে। এই মিথ্যে, বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাই।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম