আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 12:46 am || প্রকাশের তারিখ: November 14, 2019, 1:59 pm
আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শহিদুল ইসলাম সাগর সাভার ।। আশুলিয়ায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মোহাম্মদ জসিমের ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ শিউলী খাতুন (২৫)। সে নীলফামারী জেলার সদর থানা এলাকার মিটতিবাড়ি বাড়ির গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছে।

সাইফুল ইসলাম নীলফামারী জেলার সদর থানা এলাকার মিটতি বাড়ি গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে। সে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মোঃ জসিম এর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মোঃ নুরুল হুদা বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার পোশাক শ্রমিক স্বামী সাইফুল ইসলাম পলাতক থাকায় মৃত্যুর ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম