আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:54 am || প্রকাশের তারিখ: November 14, 2019, 5:13 pm
রংপুরে সাংবাদিক মশিউর হত্যার বিচারের আশায় দিনগুনছেন বৃদ্ধ পিতা মাতা
নিজস্ব প্রতিবেদক।। রংপুরে ২০১৬ সালে দূর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক মশিউর রহমান উৎসর বাড়িতে বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ নেতৃবৃন্দ। সাংবাদিক উৎস বিএমএসএফ রংপুর জেলা শাখার সদস্য সচিব ছিলেন।



নিহত উৎসর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের নিকট সাংবাদিক উৎস হত্যার দ্রুত বিচারের দাবি করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে উৎসর বৃদ্ধ বাবা-মায়ের হাতে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
মামলায় ১৯ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করলেও বেশিরভাগ আসামিরাই অধরা। পুত্র হত্যার বিচারের আশায় দিন গুনছেন উৎসর বৃদ্ধ পিতা মাতা।পরে তার রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম