আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 10:22 pm || প্রকাশের তারিখ: November 15, 2019, 12:42 pm
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব
শিরিন আলম সাভার।। ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা তৃতীয় বারের মত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব।শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সম্মেলনে বক্তারা বলেন, আগের যে কোনও সময়ের তুলনায় বর্তমানে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

এ ঐক্যের ফল ভোগ করছে গোটা এলাকার সাধারণ মানুষ। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারের উন্নয়নের আমরা ঐক্যবদ্ধ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম