প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 10:25 pm || প্রকাশের তারিখ: November 15, 2019, 1:09 pm
মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও গান পাউডারসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) গাংনী থানা পুলিশের একটি দল হিন্দা মাঠ পাড়া থেকে তাকে গ্রেফতার করে। আব্দুর রহমান গাংনী উপজেলার রংমহল গ্রামের আব্দুস সামাদের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আব্দুর রহমান অস্ত্র গুলি ও গান পাউডার নিয়ে হিন্দা মাঠ পাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন মামলা দায়ের পূর্বক আব্দুর রহমানকে আদালত সোপার্দ করা হয়েছে।