আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 10:22 pm || প্রকাশের তারিখ: November 15, 2019, 1:24 pm
কেশবপুরে সামাজিক সমস্যা সমাধান ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নয়ন দেবনাথ, কেশবপুর প্রতিনিধি।। কেশবপুরের জাহানপুরে সামাজিক সমস্যা সমাধান ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর দাশপাড়ায় সামাজিক সমস্যা সমাধান ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সুযোগ্য সভাপতি ও সচিবালয় রিপোর্টারস ফোরামের সভাপতি শ্রী শ্যামল সরকার, সাধারন সম্পাদক সুকুমার সাহা, যুগ্ন-সাধারন সম্পাদক ও ইউপি সদস্য গৌতম রায়, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ওসি (তদন্ত) রিপন বালা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান দফাদার, আব্দুল রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের মোখলেছুর রহমান তোতা, উপজেলা ছাত্রলীগের লিটন কুমার দাস, মিঠুন ব্যানার্জী প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম