আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 9:22 pm || প্রকাশের তারিখ: November 15, 2019, 6:22 pm
পাইকগাছায় গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি।। পাইকগাছায় গোলাম কিবরিয়া (১৯) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানাপুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের রেজাউল করিমের ছেলে গোলাম কিবরিয়া শুক্রবার সকাল ৯টার দিকে বসত বাড়ীর পাশের ছবেদা গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে টের পেয়ে সকাল ১০টার দিকে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে থানাপুলিশের এস,আই মিন্টু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ছোট ভাইয়ের সাথে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে গোলাম কিবরিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম