আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 10:43 pm || প্রকাশের তারিখ: November 15, 2019, 6:29 pm
মেহেরপুরে ইজিবাইক চালক মরহুম মিজানুরের পরিবারকে এককালীন অর্থ প্রদান
মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুরে ইজিবাইক চালক মরহুম মিজানুর রহমানের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং তার পরিবারের মাঝে এককালীন নগত ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেনারেল হাসপাতাল সড়কে অবস্থিত জেলা অটো ইজিবাইক মালিক চালক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন  জেলা অটো ইজিবাইক মালিক চালক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম।
আলেচনা সভা শেষে সমিতির পক্ষ হতে ১০ হাজার , পৌর মেয়রের পক্ষ হতে ৫ হাজার  এবং অটো গ্যারেজ মালিকের পক্ষ হতে মরহুম মিজানুর রহমানের পরিবারের হাতে ১৬ হাজার টাকা তুলে দেন  প্রধান অতিথি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

এসময় সেখানে জেলা অটো ইজিবাইক মালিক চালক সমিতির সহ-সভাপতি পিন্টু, মাসুদ রানা রশিদুল, সাধারণ সম্পাদক মফলেউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শেখ, সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক খালেকুজ্জামান খান, লাইন সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক সোহেল রানা সহ সকল জেলার অটো ইজিবাইক মালিক চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বিকালে মরহুম মিজানুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম