প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 10:42 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 3:46 am
এস,এম সুলতান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক, চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান রংপুর অঞ্চলে টানা দ্বিতীয় বারের মতো সেরা করা কর দাতা নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে রংপুর কর অঞ্চলের আয়োজনে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সেরা কর দাতার ক্রেষ্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
শ্রেষ্ঠ করদাতা সাখাওয়াত হোসেন সুমন খান বলেন, দেশের সব রকম উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে। এতে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আমরা এক সময় ইনকাম ট্যাক্স অফিসে কর দিতে যেতাম না।
এখন সে ধারা বদলে সবাই কর দেয়ার প্রতিযোগিতা শুরু করেছে। এজন্য দেশে রাজস্ব বৃদ্ধি পাওয়ায় নিজেদের টাকায় দেশ দিন দিন উন্নত হচ্ছে। সেই সাথে রংপুর অঞ্চলে সেরা কর দাতা নির্বাচিত হওয়ায় লালমনিরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সম্মান শুধু তার নিজের নয় এ সম্মান গোটা লালমনিরহাটবাসীর সম্মান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরিফা সাহানা, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান প্রমূখ।