প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 9:12 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 8:12 am
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ক্যাস্পাসে মানববন্ধন ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাবকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আন্দোলনে করছে শিক্ষার্থীরা। আজ সকালে ক্যাস্পাসে মানববন্ধন শেষে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বেড় করে এবং তারা বিশ্ববিদ্যালয় এর প্রধান ফটকের সামনে অবস্থান করেন। এসময় শিক্ষার্থীরা সোহরাবের উপর আক্রমণকারী ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
গতকালের ঘটনা সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী আসিফ লাকের নেতৃত্বে সোহরাবসহ ফ্যাইনান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে হলের তৃতীয় ব্লকের ২৫৪ নাম্বার কক্ষে নিয়ে যান। সেখানে সোহরাবকে নানা রকম কথা জিজ্ঞাসা করে আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ। এক পর্যায়ে তারা দুজন মিলে সোহরাবকে রড দিয়ে মারধর শুরু করে। তারা সোহরাবের মাথা ও হাতে পিটাতে থাকে। এক পর্যায়ে সোহরাব রক্তাক্ত হলে তারা মারধর বন্ধ করে। পরে সোহরাবের বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ও পরে রামেকে ভর্তি করা হয়।