আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 9:16 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 8:19 am
ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের শৈলকুপায় ৬ষ্ঠ এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার পিতা জানান, রাত সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত আরও ৩ জনের সহযোগিতায় তাকে জোরপুর্বক তুলে নিয়ে যায়। সেখান থেকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যায়।

পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম