আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 9:12 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 10:24 am
জনগন করদানে উৎসাহীত হওয়ায় বেড়েছে বাজেটের আকার,প্রতিমন্ত্রী জনপ্রশাসন ফরহাদ হোসেন এমপি
মেহেরপুর প্রতিনিধি।। একটি দেশের উন্নয়নের পিছনে কাজ করে কর। করের টাকায় তৈরি হয় দেশের বাজেট। কর নিশ্চিত হওয়ায় দেশে বেড়েছে বাজেটের আকার। আর ব্যবসায়ীদের করদানে উদ্বুদ্ধ করতে জেলায় জেলায় আায়োজন করা হয়েছে আয়কর মেলা। শনিবার দুপুরে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে আয়কর মেলার উদ্বোধন কালে কথাগুলো বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি আরোও বলেন, জনগন যেভাবে আয় করছেন সেই আয় থেকেই কর দিতে উৎসাহী হচ্ছেন।

আর  জনগনের সেই করের টাকায় দেশ এখন এগিয়ে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার মু. মুহিতুর রহমান। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কর কমিশনার  প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক আতাউর গনি, পুলিশ সুপার এস এস মুরাদ আলী, জেলা আয়কর সমিতির সভাপতি এ্যাড, ইব্রাহিম শাহিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আশকার আলী, সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। জনপ্রশাসক প্রতিমন্ত্রী ফিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেস এবং সকল স্টল ঘুরে দেখেন। এবারের আয়কর মেলায় ৮ টি স্টল করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম