আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:40 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 3:18 pm
মোহনপুরে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার ২
সুমন শান্ত মোহনপুর প্রতিনিধি।। রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার ১১.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয় বলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাক আহম্মেদ জানান।

পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার ১০.৫৫ ঘটিকার সময় ত্রিমোহনী মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানাধীন খাঁড়ইল গ্রামের জনৈক ব্যক্তির মুদি দোকানের দক্ষিন পাশে রাস্তার উপর দুজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রির জন্য অবস্থান করিতেছিল।এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিজানুর রহমানের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের আজিজুর রহমান এর ছেলে রাকিব রায়হান (২১) ও একই উপজেলার খাড়ইল গ্রামের মৃত আঃ আলিম এর ছেলে আলমগীর হোসেন (৩৬) এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাক আহম্মেদ জানান,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম