প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:41 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 2:15 pm
নেত্রকোনা জেলা প্রতিনিধি।। নেত্রকোনায় ১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৫তম জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হল মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, গাজী মোজাম্মেল হাসেন টুকু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এস এ শামীম, আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
আলোচনা শেষে জেলার এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার, সনদপত্র ও বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই প্রদান করা হয়।