আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:53 am || প্রকাশের তারিখ: November 16, 2019, 2:26 pm
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে কায়ছারুল ইসলাম (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত কায়ছারুল নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বড়ুয়াহাট এলাকার চৈতা মামুদের ছেলে।
শনিবার দুপুরে(১৬নভেম্বর) সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীর রেলক্রসিংয়ের দক্ষিনের অদুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান পার হওয়ার সময় কায়ছারুল কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম