প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 5:41 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 2:42 pm
নিজস্ব প্রতিবেদক : দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
সংকট মোকাবেলায় সরকারিভাবে তুরস্ক থেকে টিসিবি এবং মিশর, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে বেসরকারি খাতের কয়েকটি প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করছে।
এজন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে।