প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 5:41 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 2:45 pm
স্টাফ রিপোর্টার : দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম বাড়ার কোন শঙ্কা নেই।
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তবে সিন্ডিকেট করে কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রয়োজন খোলা বাজারে চাল বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।