আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 11:22 am || প্রকাশের তারিখ: November 16, 2019, 2:54 pm
তৃতীয় দিনের মত চলছে আয়কর মেলা
স্টাফ রিপোর্টার।। রাজধানীসহ সারাদেশে তৃতীয় দিনের মত চলছে আয়কর মেলা। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলা চলে বিকেল ৫টা পর্যন্ত।

গত দুই দিনে মেলায় কর আদায় হয়েছে ৮’শ ২ কোটি টাকা। রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৩৭ হাজার ১’শ ১৫ জন।

মেলার তৃতীয় দিনেও ছিলো করদাতাদের উপচে পড়া ভিড়। মেলা থেকে গত কয়েক বছরের তুলনায় এ বছর বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

রাজধানীসহ সাতটি বিভাগীয় শহরে সাত দিনব্যাপী চলছে এই মেলা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম