আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:09 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 2:57 pm
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ
আমাদেরবাংলাদেশ ডেস্ক : বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে লড়ছেন না বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী অংশ নিয়েছেন।

তবে, মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রার্থী সাজিথ প্রেমাদাসা ও বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের প্রার্থী গোটাবায়া রাজাপাকশের মধ্যে। গেল ২১ এপ্রিল ভয়াবহ বোমা হামলার ৭ মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। তাই রাজধানী কলম্বোসহ পুরো দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে, ভোটগ্রহণের শুরু আগে উত্তর-পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু মুসলিম ভোটারদের গাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। তবে,  কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রোববারের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে বলে ধারণা করা হচেছ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম