প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 11:14 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 3:25 pm
শার্শা প্রতিনিধি।। যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে শনিবার দুপুরে অর্ধ কোটি টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি সদস্যরা।
যশোর-৪৯ বিজিবির ডেপুটি কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোলের ধাণ্যখোলা সীমান্ত দিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১ কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী । আটক মাদক দ্রব্যের মূল্য ৫০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।