আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:15 pm || প্রকাশের তারিখ: November 16, 2019, 8:23 pm
মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগীতা-২০১৯ এর উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগীতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর)  বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে  আনুষ্ঠানিক ভাবে হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে হ্যান্ডবল লীগে প্রতিযোগীতা-২০১৯ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া।

পরে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এর আগে সেখানে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, সহকারী কমিশনার ভূমি মাইনুদ্দিন ,সদর থানার ওসি শাহ দারা খান, হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সৈয়দ এহসানুল কবির আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রথম বিভাগ ফুটবল লীগ ১৪ টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বামনপাড়া বটতলা ক্যান্ডবল দল জয়লাভ করেছে। খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১০-৪ গোলে নিওন স্টার  হ্যান্ডবল দলকে কে পরাজিত করেন। বিজয়ী দলের পক্ষে সাদ্দাম ৪টি, সজীব ২টি, শিশির ২টি, সাগর ও শাহিন ১টি করে গোল করেন ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম