প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:54 am || প্রকাশের তারিখ: November 17, 2019, 4:36 am
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জেলা পুলিশের উদ্যোগে তিন শতাধিক দরিদ্র অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার(১৬ নভেম্বর)দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় চত্ত¡রে শীতবস্ত্র গুলো বিতরণ করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন(পিপিএম)।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রবিউল ইসলাম,
ফারজানা ইমরোজ, সদর থানার ওসি মোমিনুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আজগর আলী প্রমুখ।পুলিশ সুপার জানান,মানুষ হিসেবে মাণবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।