আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:54 am || প্রকাশের তারিখ: November 17, 2019, 5:39 am
কালীগঞ্জে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক
লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জে তিনটি বিদেশী পিস্তলসহ একাধিক মাদক মামলার আসামী খরেজামাল (৩০) কে আটক করেছে র‍্যাব-১৩। এসময় তার কাছ থেকে একশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছ।
শনিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খরেজামালের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক খরেজামাল চন্দ্রপুর ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী আলোর ছোট ভাই।
স্থানীয়রা জানান, শনিবার রাতে র‌্যাব-১৩ এর একটি দল চন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য আলোর ছোট ভাই খরেজামালের দোকানে অভিযান চালান। এ সময় র‌্যাব-১৩ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ী ও ইউপি সদস্য আলো কৌশলে দোকান থেকে সটকে পরেন। এসময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দোকান থেকে তিনটি বিদেশি পিস্তল ও একশ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আর একাধিক মাদক মামলার আসামী খরেজামালকে গ্রেফতার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম