আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:21 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 7:27 am
পেয়াজের মূল্য হ্রাস না হলে হস্তেক্ষপ করবে হাইকোর্ট
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করবেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।


আইনজীবী তানভীর আহমেদ এ সংক্রান্ত রিট শুনানি করতে গেলে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।

এর আগে পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম