আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:20 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 7:44 am
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন পরিবহন আইনঃ কাদের
নিজস্ব প্রতিবেদক: আজ থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হচ্ছে বলে জানালেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সড়কের শৃঙ্খলা ফেরাতে এই কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি। এআইইউবিতে আয়োজিত ডাক্তার আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন বেশি টাকা জরিমানা নেয়া মূল লক্ষ্য নয়, লক্ষ্য হলো বেশি জরিমানার ভয়ে নিয়ম ও আইন মেনে চলবে চালকরা। শুধু পরিবহন চালক, সহযোগী নয় সাধারণ মানুষকেও নিয়ম ও আইন মেনে চলার আহবান জানান তিনি। সড়কে বিশৃঙ্খলার জন্য অনেকটা দায়ি ভোটের রাজনীতি মন্তব্য করে তিনি বলেন সড়কের কাঠামোগত উন্নয়ন হলেও শৃঙ্খলা নেই। তিনি আরো বলেন পদ্মা সেতুর ৭৪ শতাংশ কাজ শেষ হয়েছে।  ২০২১ সালে রেল ও বাস চলবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। এছাড়া ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের কাজও শেষ হবে। সড়কের কাঠামোগত উন্নয়ন হলেও শৃঙ্খলা নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এখন "সড়ক পরিবহন আইন ২০১৮" সড়কের শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম