আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:20 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 7:52 am
রাজধানীতে নতুন বিদুৎ উপকেন্দ্রের উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাবনগর এবং পূর্বাচল (সেক্টর-২) ডেসকোর নতুন একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এই গ্রিডের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার গ্রাহকের নতুন সংযোগ বৃদ্ধি পাবে। সকালে উপকেন্দ্রটি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় তিনি বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের টাওয়ারগুলো অপসারণ করে ভূ-গর্ভস্থ লাইন নির্মাণে বিতরণ সংস্থাগুলোকে উদ্যোগ নিতে হবে। রাজধানীতে ডেসকো এলাকার সকল কেবল তার ১৫ দিনের মধ্যে অপসারণ করবারও নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এই উপকেন্দ্রটি চালু হওয়াতে বাড্ডা, আফতাবনগর, বারিধারা, গুলশান ও আশপাশের এলাকাসহ পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার গ্রাহকরাও সুবিধা পাবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম