আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:25 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 11:57 am
দুবাইতে এয়ার শো”তে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  বিশ্বের অন্যতম বড় এভিয়েশন প্রদর্শনী 'দুবাই এয়ার শো-২০১৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে দুবাই ওয়ার্ল্ড সেন্টারে জমকালো আয়োজনে ১৬তম 'দুবাই এয়ার শো' এর উদ্বোধন করা হয়।
দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২১ নভেম্বর। এতে অংশ নিচ্ছে ১৬০ দেশের প্রায় ১৩শ' কোম্পানি। পাঁচ দিনব্যাপী দুবাই এয়ার শো'র প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুবাইয়ের আকাশে বিমানের মহড়া চলবে।

১৯৮৯ সালে শুরু হওয়া দুবাই এয়ার শো এভিয়েশন কোম্পানিগুলোর বৈশ্বিক প্লাটফর্মে পরিণত হয়েছে।

আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এয়ার শো'তে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ বিমানের মহড়া উপভোগ করবেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিট) চারদিনের সরকারি সফরে দুবাই পৌঁছান প্রধানমন্ত্রী
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম