প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:14 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 12:33 pm
তরিকুল ইসলাম, খুলনা ব্যুরো।। খুলনার তেরখাদা উপজেলায় সড়ক দূর্ঘটনায় শাহিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের গনি মোল্লার ছেলে।
তেরখাদা থানার ওসি মো. সালেকুজ্জামান জানান, ১৭ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাইসাইকেল নিয়ে তেরখাদা কিন্ডার গার্টেনে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী মোটরসাইকেল চালক তুষার রায় (২০) ও রাজ মহনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করে।
অপরদিকে, আজ সকাল ১২ টায় রূপসা উপজেলার তিন বটতলাতে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ২৬ বছর বয়সী এক মেয়ের মাথা ফেটে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রোগিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।তার মাথায় ৫টি সেলাই লেগেছে।
জানাযায়, একটি অটোভ্যান দ্রুতগতিতে কর্ণপুর থেকে রূপসার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে খোড়ার বটতলা ও জহুরের বটতলার মধ্যবর্তী স্থানে মাহিন্দ্রাকে জায়গা দিতে যেয়ে হার্ডব্রেক করায় ভ্যানের যাত্রী পড়ে গিয়ে মাথায় রক্তাক্ত জখম হয়।