আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:15 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 12:50 pm
প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে ১৮০ জন অনুপস্থিত
দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গতকাল রোববার প্রথম দিনে ইংরেজী বিষয়ে ৩২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছে,এদের মধ্যে বালিকা ৭৬জন বালক ৫৩জন ও ইবতেদায়ীতে ২৬১ জনের মধ্যে অনুপস্থিত ৫১জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূঁইয়া বলেন সারাদেশের একসাথে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে ১০৯টি প্রাথমিক সরকারী বিদ্যালয় ও ২৫টি কিন্ডার গার্ডেন বিদ্যালয় থেকে ৩২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন ইংরেজী বিষয়ে ১২৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। এদের মধ্যে বালক ৫৩জন ও বালিকা ৭৬জন। একই ভাবে এবতেদায়ী মাদরাসা থেকে ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১জন পরীক্ষার্থী সমাপণী পরীক্ষায় অংশগ্রহন করেনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম