আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:53 am || প্রকাশের তারিখ: November 17, 2019, 1:32 pm
নাগেশ্বরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে কলেজমোড়ের দলীয় কার্যালয়ে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সাইফুর রহমান রানা।

আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল প্রমূখ।

কাউন্সিলে নুরন্নবী দুলাল সভাপতি, গোলাম মাওলা আজাদ বাবলু সাধারণ সম্পাদক এবং একেএম তানজিমুল ইসলাম (কিরন) কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যের নাগেশ্বরী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম