আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 7:04 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 3:13 pm
গাজীপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন
জিল্লুর রহমান সাগর।। গাজীপুরের শ্রীপুর আনসার রোড এলাকায় তিতাসগ্যাস কোম্পানীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩শ বাড়ির ২৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এ সময় সাড়ে পাঁচশত মিটার পাইপ ও বিপুল পরিমান গ্রাস সংযোগ দেয়ার সরঞ্জাম জব্দ করা হয়  আমাদের প্রতিনিধি এম এ আজিজ জানান।

 ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট হারুন ওর রশিদের নেতৃত্বে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার আনসার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় তারা এলাকার চারটি পয়েন্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ।

তিতাস গ্যাস গাজীপুর অঞ্চলের ব্যাস্থাপক অজিত কুমার দেব জানান, আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া , জেলায় একটিও অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এই অভিযান চলবে । ইতোমধ্যে অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।  যারা এই অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত তাদের বিরেুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে । অজিত কুমার দেব, ব্যাস্থাপক  তিতাস গ্যাস গাজীপুর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম