আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 7:21 pm || প্রকাশের তারিখ: November 18, 2019, 7:59 am
রিফাত হত্যা মামলা: ৮ ডিসেম্বর চার্জশিট হবে ১৪ আসামির
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ (সোমবার)সকাল বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতের নির্দেশে আজ সকাল ১০টার দিকে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আগামী ৮ নভেম্বর এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন নির্ধারণ করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এছাড়া মামলার চার অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রারণ, আবু আবদুল্লাহ রায়হান, সাইয়েদ মারুফ বিল্লাহ, মারুফ মলি­কের জন্য জামিনের আবেদন করা হলে, তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, চার্জ গঠনের জন্য বাদী ও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। এছাড়াও আসামিপক্ষও চার্জ গঠনের জন্য সময় প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে আগামী ৮ ডিসেম্বর এ মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করছেন আদালত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম