আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: November 18, 2019, 7:59 am
নতুন সড়ক আইন বাস্তবায়নে মাঠে ভ্রাম্যমান আদালত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আজ (সোমবার)সকাল থেকেই মাঠে নেমেছে বাংলাদশে সড়ক পরবিহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বিআরটিএ- এর পরিচালক (এনর্ফোসমন্টে) এ কে এম মাসুদুর রহমান জানান, আইন বাস্তবায়নে আজ নগরীর কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রোববার থেকেই আইন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিধিমালা তৈরীর কাজ চলছে। বিধিমালা তৈরী হয়ে গেলে আইনের প্রয়োগ সহজ হবে। নিরাপদ সড়কের জন্য এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই আইন যথাযথ কাজ করবে। আইন মেনে চলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম