আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:10 pm || প্রকাশের তারিখ: November 18, 2019, 8:15 am
শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শেরপুরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন যুবক।

আজ (সোমবার) ভোরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ নং সীমান্ত পিলারের কাছে পানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত উকিল মিয়ার(১৯) বাড়ি উপজেলার মেঘাদল গ্রামে। অপরদিকে আহত সুমন মিয়ার বাড়ি বাবেলাকোনা গ্রামে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ঘাস কাটার জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় প্রবেশ করলে এ সময় বিএসএফ গুলি চালালে উকিল ও সুমন আহত হয়। বাংলাদেশি সীমান্তের পানবাড়ি এলাকায় পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলে উকিল মারা যায়।

ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সুমনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম