প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 8:01 pm || প্রকাশের তারিখ: November 18, 2019, 9:22 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায়, রাতে বাড়ির পাশে নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছোড়েন নাঈম। যা দেখে পাশে থাকা তার বউ ভয়ে কানে আঙুল দিয়ে রাখেন। এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি বউকে নিয়ে সেখান থেকে চলে যান।
গত বুধবার ১৩ নভেম্বর থেকে নাঈমের এই বউ বরণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
শনিবার (১৬ নভেম্বর) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সেটা নতুন মাত্রা পেয়েছে।
https://www.facebook.com/100012586053704/videos/823542231408638/