আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 12:24 am || প্রকাশের তারিখ: November 18, 2019, 9:34 am
সিরাজদিখানে মীর আলী হত্যা মামলার আসামীদের বাড়ি থেকে ২১০টি টেটা  উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি।। পুলিশ বিভিন্ন ভাবে অভিযান চালিয়ে আসামীদের আটক করতে না পেরে আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে ২১০ টি টেটা বল্লম উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পুর্ব চান্দেরচর গ্রামে গত ৮ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির আলী ওরফে মীর আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন নিহত মীর আলীর স্ত্রী। মামলা হওয়ার পর থেকে এজাহার নামীয় আসামীরা পলাতক রয়েছে। গতকাল ১৭ নভেম্বর দিবাগত রাতে পলাতক আসামীদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এব্যাপারে সিরাজদিখান থানার ওসি তদন্ত ও মামলার তদন্ত কারি অফিসার মোঃ আজিজুল হক হাওলাদার জানান এ ঘটনায় নিয়মিত মামলার রুজু হয়েছে। গতকাল রাতে পলাতক আসমী সুমন (৩০) পিতা আঃ মালেক, মোঃ আনোয়ার পিতা হাজী আঃ মালেকসহ সকল আসামীদের বাড়িতে অভিযার চালিয়ে ২১০ টি টেটা বল্লম উদ্ধার করা হয়েছে। আসামী ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম