আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:51 am || প্রকাশের তারিখ: November 18, 2019, 9:38 am
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদীঘি গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, বাঁশের খুঁটিতে অবৈধভাবে তার ঝুলিয়ে বিদ্যুৎ সংযোগ নেন বুড়িরদিঘী এলাকার প্রভাবশালী প্রতিবেশী নুর হোসেন। গত কয়দিন ধরে মাটিতে বিদ্যুতের তার পড়ে ছিল। সোমবার সকালে বাড়ির পাশে ফসলের ক্ষেতে যাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক আব্দুল সাত্তার।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম