আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 7:04 pm || প্রকাশের তারিখ: November 18, 2019, 11:01 am
খুলনা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীরা চরম ভোগান্তীতে
তরিকুল ইসলাম,খুলনা ব্যুরো।।নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে খুলনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস চালক ও শ্রমিকরা।১৮ নভেম্বর সকাল থেকেই খুলনা থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে রোববার ধর্মঘটের শুরুতে শুধুমাত্র সাতক্ষীরা ও কয়রা - পাইকগাছা রুটে বাস চলাচল বন্ধ ছিলো। অনি‌র্দিষ্টকা‌লের এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন শ্রমিক নেতারা বলছেন, দুর্ঘটনার মামলা জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধন চান চালকরা। তাদের দাবি, আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক। এটা না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। তারা বলেন, সরকারের বিভিন্ন দফতরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে খুলনায় সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই এবং বাস চালিয়ে আমরা জেলখানায় যেতে চাই না। আক্ষেপ করে তিনি বলেন, সড়কে অবৈধ নসিমন-করিমন চলে তাদের কারণেই দুর্ঘটনা ঘটে। আর দায়ী হ‌চ্ছে বাস চালকরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম