প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: November 18, 2019, 11:06 am
অমিত কর্মকার,লোহাগাড়া, প্রতিনিধি।লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের খলিফা পাড়া মৃত কালা মিয়ার পুত্র রফিক দিদার। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। মুক্তিযোদ্ধা রফিক দিদার বর্তমানে হার্টের সমস্যায় ভুগছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন । কিন্তু উন্নত চিকিৎসার করার তেমন সামর্থ্য নেই। মুক্তিযোদ্ধা রফিক দিদারের অসুস্থতার খবর শুনে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮নভেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তাঁর হাতে নগদ ১লক্ষ টাকার চিকিৎসা সহায়তা তোলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিতাই চাকমা, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেম উদ্দিন, সিএ মুহাম্মদ রুবেল ও সমির কান্তি দাশ প্রমুখ।